আমাদের সম্পর্কে
আমরা পরিবর্তনের প্রতিনিধি
এশিয়া প্যাসিফিক ইয়ুথ নেটওয়ার্ক (এ পি ওয়াই এন) একটি অঞ্চলের সে সকল আগ্রহী জনগণকে যুক্ত করে যারা মানবিক অধিকার পরিবর্তনের প্রচারকার্যে একত্রে কাজ করতে ইচ্ছুক । ইহা পুরো অঞ্চলের তরুনদের দ্বারা সম্প্রসারিত এবং পরিচালিত প্রচার কর্মকাণ্ডের সাথে জড়িত । এশিয়া প্যাসিফিক ইয়ুথ নেটওয়ার্ক তরুনদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি, সৃষ্টিমূলক এবং অন্যোন্য দক্ষতা বণ্টন এবং অঞ্চলের অন্যোন্য বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করার উপরেও গুরুত্ব প্রদান করে ।
এই মুহূর্তে এই সংগঠনে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই, কম্বোডিয়া, চীন, ফিজি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, নিউজিল্যান্দ, পাকিস্তান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ডের ৫০০ এরও অধিক ব্যাক্তি বিদ্যমান । তারাও পৃথিবীর বিভিন্ন অংশের বন্ধুদের দ্বারা অংশগ্রহন করেছে । এ পি ওয়াই এন এই মুহূর্তে দশধিক অনলাইন স্থানে বিদ্যমান, যথা- ফেসবুক, টুইটার, অর্কুট, আম্মাডো এবং আরও । এখনি আমাদের একটি অন লাইন স্থানে যোগদান করুন ।
এ পি ওয়াই এন এর সর্বশেষ বছরের কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত আছে ঃ
(((মর্যাদার চাহিদা))) প্রচারকার্যে অধিক মানবাধিকার= স্বল্প দারিদ্র্য , যা অ্যামনেস্টি আন্তর্জাতিকের প্রচারকার্যের সমর্থক , অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ব্যাপারে তরুন কণ্ঠের সম্প্রসারণকে অন্তর্ভুক্ত করে । কর্মীরা মে মাসে ১০ টি দেশে যুগপৎ ৪২ টি অনুষ্ঠান করেছে , ৩৫০০ এরও বেশি “তরুণ কণ্ঠ” অংশগ্রহণে সাহায্য এবং আন্তর্জাতিক তরুণ কর্মকাণ্ড সপ্তাহে বিশের অধিক আঞ্চলিক অনুষ্ঠান- “বস্তি অভিজ্ঞতা প্রতিষ্ঠা” থেকে আরম্ভ করে দলীয় এবং স্থানীয় ব্যাক্তি থেকে ব্যাক্তি কর্মশালা করেছে । কর্মীরা আবেদন সংগ্রহ, লিখিত চিঠি এবং অন লাইন প্রচার কর্মকাণ্ডেরও ব্যবস্থা করেছে ।
এ পি ওয়াই এন কর্মীরা ইউ ডি এইচ আর আর ডি ভি ডি উন্নয়নেও একত্রে কাজ করছে , অঞ্চলের তরুণদের দ্বারা প্রকাশিত এবং উদ্ভাবিত, এখানে বিভিন্ন ভাষায় দেখতে পারেন-
অন্তর্ভুক্ত অন্যোন্য কর্মকাণ্ড ঃ
- সাবেক “সান্ত্বনা নারী” এর প্রতি সুবিচার প্রচারাভিযানের আহ্বান
- মৃত্যুদণ্ড বাতিলের জন্য জরীপ, প্রক্রিয়া এবং আরও
- মায়ানমারের (বার্মা) মানবাধিকারের জন্য প্রচারাভিযান
- ভোপাল ও নারী অধিকারের প্রচারাভিযান এবং আরো অনেক কিছু
- বর্তমানে প্রচার কর্মকাণ্ড অথবা ‘কিছু কর” বিদ্যমান
এশিয়া প্যাসিফিক ইয়ুথ নেটওয়ার্ক স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের মাঝে কৌশলী অংশীদারিত্তে কাজ করে । যদি আপনার প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ইয়ুথ নেটওয়ার্কের সাথে কাজ করতে আগ্রহী হয় তাহলে অনুগ্রহ করে এখানে যোগাযোগ করুন
এখনই এ পি ওয়াই এনে যোগদান করুন
আরো তথ্য



